প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 1, 2026 ইং
বরগুনায় জেলা প্রশাসকের গণশুনানি থেকে মিলছে দ্রুত বিচার, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী

জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ১ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলার পারিবারিক, সামাজিক নানা অভিযোগ শুনতে জেলা প্রশাসনের আয়োজনে প্রতি সপ্তাহেই বসছে গণশুনানি। যেখান থেকে মিলছে দ্রুত বিচার ও নগদ অর্থিক সহায়তা।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, আবেদনের প্রেক্ষিতে শুনানিতে অংশ নিতে আসা ব্যক্তিদের অভিযোগ শুনছেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস জানান, প্রতি সপ্তাহের বুধবারের এই দিনে গণশুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় শুনানি শুরু হলেও এটি চলতে থাকে শেষ আবেদনটি পর্যন্ত। কখনো নিজ কার্যালয়ের কর্মকর্তাদের, কখনো উপজেলা কর্মকর্তাদের, কখনো জনপ্রতিনিধি কিংবা পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করে দিচ্ছেন তারা।
জেলা প্রশাসনের গণশুনানির উদ্যোগে একদিকে যেমন অনেক জটিল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, অন্যদিকে মামলার হয়রানি থেকেও রক্ষা পাচ্ছে সাধারণ মানুষ।
গণশুনানিতে আসা ব্যক্তিরা বলেন, গণশুনানির মাধ্যমে আমাদের বাস্তবিক জীবনে যাদের কথা বলার জায়গা ছিল না কিংবা বিচার পাওয়ার জায়গা ছিল না,আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে তাদের কষ্টের কথাগুলো বলতে পারছি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered