প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
আমতলীতে মাপে কম দিয়ে তেল বিক্রি করায় ফিলিং স্টেশন ম্যানেজারকে জরিমানা

বরগুনার আমতলী উপজেলায় মাপে কম দিয়ে তেল বিক্রি করার দায়ে রহমান ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার ঘটখালী এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে রহমান ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গ্রাহকদের কাছে বিক্রি করা তেল পরিমাপ করে দেখা যায়, প্রতি লিটারে প্রায় ১০০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।
পরে গ্রাহকদের কম তেল দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বে থাকা ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, “মাপে তেল কম দেওয়ার অভিযোগে রহমান ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের কর্মকর্তার উপস্থিতিতে এ জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, আমতলীতে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered