প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 27, 2026 ইং
আমতলীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা গ্রেফতার

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার সদস্য মো. আসমান তালুকদার (২৫) কে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
গত বৃহস্পতিবার ভোর রাত প্রায় ৪টার দিকে আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর শুক্রবার সকালে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered