প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 24, 2026 ইং
বেতাগীতে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়ার প্রত্যয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য Nurul Islam Moni বলেছেন, “আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আমি আপনাদের জাতীয় পতাকা এনে দিয়েছি। বেতাগীর উন্নয়ন হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। বেতাগীতে এমন উন্নয়নমূলক কাজ করবো যা আপনারা কল্পনাও করতে পারবেন না।”
গত শুক্রবার সকাল ১১টায় বরগুনার Betagi Upazila সফরকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তাঁর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফর। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, আগামী নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে বেতাগীতে আমন্ত্রণ জানাতে উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. নজমুল হুদা শামীম, বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, সাবেক আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সাবেক আহ্বায়ক জালিলুর রহমান খান নান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম নুরুল ইসলাম পান্না এবং পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান খান নান্নাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভা শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি কড়ই গাছের চারা রোপণ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি মোকামিয়া দরবার শরীফ জিয়ারত করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered