প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 17, 2026 ইং
মঠবাড়িয়ায় অবৈধ ক্লিনিক নিয়ে সংবাদ সংগ্রহকালে স্থানীয় নেতাদের বাঁধা!

পিরোজপুর প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক বাঁধার মুখে পড়েছেন!
অভিযোগ উঠেছে, মঠবাড়িয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ মল্লিক ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এসে সাংবাদিকের পেশাগত কাজে বাধা দেন এবং হুমকি প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নীতিমালা ও অনুমোদন উপেক্ষা করে মঠবাড়িয়া উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোরই প্রয়োজনীয় লাইসেন্স নেই। অনেক ক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত টেকনিশিয়ান কিংবা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই রোগীদের চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সচেতন মহলের মতে, এ ধরনের অনিয়ন্ত্রিত স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তারা বলেন, যথাযথ তদারকি ও নিয়ন্ত্রণ না থাকায় অবৈধভাবে পরিচালিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা দিন দিন বাড়ছে।
এদিকে অবৈধ ক্লিনিকের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে বাধা দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে,
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered