প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 15, 2026 ইং
বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার, বরগুনা: বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত রবিবার ১৫ মার্চ ২০২৬,
উক্ত অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডাবলু-এর সঞ্চালনায় এবং বরগুনা জেলা শাখার সভাপতি ও রাজধানী টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদিক।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলিম, ওসি (তদন্ত) ইউনুস আলী ফরাজি, বরগুনা জেলা যুবদলের সভাপতি জাদিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি শাকুর। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 🤲🌙
© স্বত্বাধিকার : আবেদীন প্রিন্টিং প্রেস ও সোহাগ কনস্ট্রাকশন