প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
বরগুনায় ছাত্রদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বরগুনায় আসন্ন ঈদ উপলক্ষে অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বরগুনার কৃতী ছাত্রনেতা আমান উল্লাহ আমান-এর পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে উপহার বিতরণ করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সানি, সদস্য সচিব নুরুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের নেতা নাদিমসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered