প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান:

স্টাফ রিপোর্টার, বরগুনা: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে বরগুনায় জেলা প্রশাসনের র্যালি ও কড়ইবাড়িয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে,
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বরগুনা পৌরশহরে এ জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, সিভিল সার্জন ডা. মোঃ আবুল ফাওাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) ও পৌর প্রশাসক স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ, জেলসুপার মোঃ আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসহায়, দুস্থ ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে মশারি বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পোস্টারও বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered