প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 10, 2026 ইং
আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আল মাসুম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মো. জাফর আরিফ চৌধুরী।
দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় নেতৃত্ব দেন আমতলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হানিফ মিয়া।
এ সময় আমতলী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered