প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর ও আমতলী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জনাব দিপক কুমার শীল ও সৈয়দ তাজবিহা রনি। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বরগুনা সদর উপজেলায় দিপক কুমার শীল এবং আমতলী উপজেলায় সৈয়দ তাজবিহা রনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাঁরা বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের কাছে যোগদান করেন ---
এ সময় জেলা প্রশাসক তাঁদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পাশাপাশি নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে তাঁদের সর্বাত্মক সফলতা কামনা করেন।
নতুন দুই কর্মকর্তার যোগদানের মধ্য দিয়ে বরগুনা সদর ও আমতলী উপজেলায় ভূমি প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভূমিসেবা, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় এবং সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered