প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
বরগুনায় হার্ডওয়্যার ব্যবসায়ীদের গোডাউনে চুরির অভিযোগ, পলাতক মীর শাহ্ আজিজ

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের একাধিক হার্ডওয়্যার ব্যবসায়ীর গোডাউন থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে মীর শাহ্ আজিজের বিরুদ্ধে। অভিযোগের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্ত মীর শাহ্ আজিজকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তাঁরা। একই সঙ্গে চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered