প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
আমতলীতে জমির বাজার মূল্য নির্ধারণ ও সার্ভে-সেটেলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনার আমতলীতে জমির বাজার মূল্য নির্ধারণ কমিটি এবং উপজেলা সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জমির বাজার মূল্য নির্ধারণ এবং সার্ভে ও সেটেলমেন্ট-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered