প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
পাথরঘাটার নীলিমা পয়েন্ট থেকে পর্যটকদের বসার বেঞ্চ সরানোর ছবি ভাইরাল!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র নীলিমা পয়েন্ট থেকে পর্যটকদের বসার জন্য স্থাপন করা একটি বেঞ্চ সরিয়ে নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, এক ব্যক্তি নীলিমা পয়েন্টের একটি বেঞ্চ নিয়ে যাচ্ছেন। তবে কে বা কারা, কী কারণে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বেঞ্চটি সরিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের মতে, নীলিমা পয়েন্টে প্রতিদিন অসংখ্য পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের বিশ্রামের জন্য স্থাপন করা বেঞ্চ জনসাধারণের ব্যবহারের সম্পদ। তাই বেঞ্চ সরিয়ে নেওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered