প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে চলমান মডেল খাল খনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।
গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে অবস্থিত হাজারী খালের খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। খালটির দৈর্ঘ্য ৩ দশমিক ৫ কিলোমিটার এবং প্রস্থ ৭ মিটার। পরিদর্শনকালে জেলা প্রশাসক খননকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নাসির উদ্দীন, বরগুনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুল হক মাস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
খালটি খনন সম্পন্ন হলে স্থানীয় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে সেচ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষি ও জনজীবনে সুফল বয়ে আসবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন। স্থানীয় এলাকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে মডেল খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered