প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
আমতলী পৌরসভার প্রকৌশলী ১ লাখ টাকা ঘুষসহ দুদকের হাতে গ্রেফতার

৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, ফাঁদ পেতে গ্রেফতার
আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ১ লাখ টাকা ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার (২৩ নভেম্বর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, আমতলী পৌরসভায় একটি রাস্তা নির্মাণ প্রকল্পের ঠিকাদারের বৈধ বিল আটকে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন প্রকৌশলী রুবেল খান। পরে ঠিকাদার শেখ নোমান রেজার আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। এ সময় ঘুষের ১ লাখ টাকাসহ তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেলহাজতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered