প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
ঘূর্ণিঝড়ের প্রভাবে আমতলীতে নুয়ে পড়েছে আমন ধান, সবজি নিয়ে শঙ্কায় কৃষক

আমতলী প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় আমতলীতে আমন ধান নুয়ে পড়েছে। এতে পাকা ধান ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে সবজির চারা নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমতলীতে ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর চাষ করেছেন কৃষকরা। কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে ধান ও সবজিতে বড় ধরনের লোকসান হতে পারে। তবে উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল জানিয়েছেন, আমন ধানে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। দ্রুত বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠলে ক্ষয়ক্ষতি কম হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered