প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণের জন্য ২৫ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। গত রবিবার (বিকেলে) আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে এ সহায়তা দেওয়া হয়।
ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। এ সময় বক্তব্য দেন আমতলী প্রেসক্লাবের সহসভাপতি মো. নাসির মাহমুদ, গোছখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আউয়াল, কাঠালিয়া তাজেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম মিলন এবং কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম ও মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে বক্তারা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এ ধরনের সহায়তামূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered