প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
বরগুনা জেলা পরিষদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন

বরগুনা জেলা প্রতিনিধি: জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বরগুনা ও মাদারীপুরে দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, উপসচিব মো. শামীম হোসেনকে ঝালকাঠি জেলা পরিষদ থেকে বরগুনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বরগুনা জেলা পরিষদ থেকে উপসচিব অরবিন্দ বিশ্বাসকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপপরিচালক (স্থানীয় সরকার) পদে বদলি করা হয়েছে। গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উভয় কর্মকর্তাকে আগামী ২২ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন অপরাহ্ন থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গণ্য করা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered