প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কনসাল্টেটিভ সভা

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদের পায়রা হলরুমে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় এনএসএস এ সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার। এ সময় বক্তব্য দেন তালতলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচী দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস হোসেন খান, চেয়ারম্যান সমিতির সভাপতি ইউনুচ ফরাজি, সাধারণ সম্পাদক ফারুক খান এবং এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না।
সভায় প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর এএফএম সুজাউদৌলা। সঞ্চালনা করেন ডিপিসি মনোজ কুমার দাস ও টিজিইও সুরাইয়া আক্তার। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered