প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
তালতলীতে সাবেক চেয়ারম্যান ও আ. লীগ নেতা মিন্টুর বাড়িতে ছাত্রদল নেতা মিজানের শান্তির ব্যানার!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মিন্টুর বাড়ির দেয়ালে ব্যানার টানিয়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রতিরোধে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) তালতলী উপজেলা ছাত্রদলের এক কর্মী বাড়িটির দেয়ালে ব্যানারটি টানান। ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা থেকে বিরত থাকা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ব্যানার টানানোর সময় তালতলী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় ছাত্রনেতারা উপস্থিত ছিলেন। মিজানুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা সহিংসতা কাম্য নয়। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতা প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ির দেয়ালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এ ধরনের ব্যানার টানানোর ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে ---
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered