প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
গ্রাম বদলের কারিগর এলজিইডি: অবকাঠামো থেকে অর্থনৈতিক অগ্রগতি

এলজিইডি —গ্রামীণ উন্নয়নের অগ্রযাত্রায়, মানুষের জীবন ও সম্ভাবনার সংযোগে। 🇧🇩
বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে।
এলজিইডির উন্নয়ন কার্যক্রমের ফলে কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াতের সুযোগ বাড়ছে এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হচ্ছে। পাশাপাশি হাট-বাজার উন্নয়ন, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা নিরসন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচনেও এলজিইডির উন্নয়ন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে এলজিইডির এই কার্যক্রম বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিচ্ছে।
তথ্যসূত্র: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বরগুনা জেলা কার্যালয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered