প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
নলছিটিতে দুই বাসের সংঘর্ষে বরগুনার পরিবহন শ্রমিক সুমন নিহত

বরিশাল প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো. সুমন (২৩) নামে বরগুনার এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার বাসিন্দা। তিনি ইসমাইল হোসেনের ছেলে এবং গ্রিনভিউ পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, বরগুনা থেকে ঢাকাগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে পটুয়াখালীগামী আবির পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গ্রিনভিউ পরিবহনের হেলপার সুমন গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগ সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পরিবহনসংশ্লিষ্টদের মাধ্যমে সহযোগিতার উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন, সুমনের পরিবারের পাশে দাঁড়াতে পরিবহনসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered