প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
বরগুনায় RDF-TIDE প্রকল্পের অগ্রগতি দেখতে স্টেডিয়াম কলোনিতে KfW প্রতিনিধি দল

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: RDF-TIDE প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও প্রভাব পর্যালোচনায় স্টেডিয়াম কলোনি পরিদর্শন করেছে জার্মান উন্নয়ন ব্যাংক KfW-এর চূড়ান্ত মিশন দল। ১৫ নভেম্বর ২০২৬ তারিখে CBF টিমের সহযোগিতায় এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে দলটি উন্নত আবাসন সুবিধা, জীবিকায়ন সহায়তা এবং কমিউনিটি ল্যাট্রিন ও গোসলখানার কার্যক্রম ঘুরে দেখে। পাশাপাশি স্থানীয় অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (O&M) কমিটির কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থাও পর্যবেক্ষণ করে। এ সময় প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন, জীবিকার সুযোগ সৃষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) সুবিধা সম্প্রসারণ এবং কমিউনিটির সার্বিক কল্যাণে নেওয়া উদ্যোগগুলোর ইতিবাচক প্রভাব তুলে ধরা হয়। পরিদর্শনে প্রকল্প বাস্তবায়নকারী দল ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন এবং সহনশীল কমিউনিটি গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পায়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered