প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
বরগুনায় আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের চরকলোনি এলাকায় আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত বাড়িটিতে এ ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, রাতে পুলিশের টহল দল বাড়িটিতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত, কারা এ ঘটনা ঘটিয়েছে এবং এর পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, মশিউর রহমান শিহাব আওয়ামী লীগের বরগুনা জেলা কমিটির সাবেক সদস্য। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered