প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
বরগুনায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ নিশ্চিত করতে পুলিশ সুপারের নির্দেশনা

বরগুনা জেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-অক্টোবর ২০২৬ উপলক্ষে বরগুনায় নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) বরগুনা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ার শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করার নির্দেশনা দেন। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। ব্রিফিং প্যারেডে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered