প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
বরগুনায় গৃহস্থালি কাজে নারীদের সহযোগিতায় পুরুষদের অংশগ্রহণমূলক কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনা জেলা প্রতিনিধি: পরিবারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও গৃহস্থালি কাজের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সচেতনতা তৈরিতে বরগুনায় ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজার বিঘা গ্রামে এ কর্মসূচি আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’র বাস্তবায়নে ‘আলোকিত প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত কার্যক্রমে স্থানীয় পুরুষেরা নিজ পরিবারের নারী সদস্যদের সামনে সরাসরি রান্নাবান্নাসহ বিভিন্ন গৃহস্থালি কাজে অংশ নেন। কর্মসূচির মাধ্যমে গৃহস্থালি কাজ শুধু নারীদের দায়িত্ব নয়, বরং পরিবারের সব সদস্যের সম্মিলিত দায়িত্ব—এমন বার্তা তুলে ধরা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered