প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান-
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জাতীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় দিবসটি সফলভাবে উদ্যাপনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নির্ধারিত কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered