প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
বরগুনায় মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বরগুনা জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বরগুনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬)- সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও সভায় জাতীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন দপ্তর ও অংশীজনদের ভূমিকা এবং সার্বিক সহযোগিতার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটির কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered