প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
চীফ হুইপের নেতৃত্বে ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের যুক্তরাজ্য সফর

ঢাকা প্রতিনিধি: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে গেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা ২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনির নেতৃত্বে ১০ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। গত সোমবার (১৬ নভেম্বর) রাত ১টায় ইকে-৫৮৫ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তাঁরা। ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্পিকারের একান্ত সচিব এ বি এম রওশন কবীর। সফরকালে যুক্তরাজ্য পার্লামেন্টে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered