প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ ক্রীড়া ২০২৬-২০২৭-এর আওতায় বরগুনায় আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বরগুনা জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ পিপিএম। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও প্রতিযোগী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং দলগত কাজের মনোভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভকামনা জানান এবং টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered