প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
বরগুনায় ৫ কেজি হরিণের মাংসসহ এক নারী আটক!

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্রোক এলাকায় ৫ কেজি হরিণের মাংসসহ এক নারীকে আটক করা হয়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে বরগুনা থানার অফিসার ইনচার্জের (ওসি)-এর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বন বিভাগের বনপ্রহরী আশিকুর রহমান আকাশের দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখ রাত ৮টার দিকে ক্রোক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকার জাকির হোসেনের বসতবাড়িতে হরিণের মাংস মজুত ও পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছে—এমন তথ্য পান তিনি। পরে সঙ্গীয় স্টাফদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন। এ সময় মো. বশিরের স্ত্রী মোছা. রাবেয়াকে (৩০) ৫ কেজি হরিণের মাংসসহ আটক করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। বন বিভাগের দাবি, নিরাপত্তার স্বার্থে আটক ব্যক্তিকে উদ্ধার করা মাংসসহ বরগুনা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered