প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
বরগুনা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরিচয়ে সামান্তা শারমিনকে ফোনে হুমকির অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয়ে ফোন করে হুমকি ও গালাগালির অভিযোগ উঠেছে। সবুজ খান নামে এক ব্যক্তি তাকে ফোন করে হুমকি দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। গত রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ জানান সামান্তা শারমিন। তাঁর দাবি, এর আট মিনিট আগে হোয়াটসঅ্যাপে ফোন করে এই ব্যক্তি নিজেকে বরগুনা জেলা ছাত্রলীগের পরিচয় দেন এবং কিছুদিনের মধ্যে তাকে ‘জয় বাংলা’ করে দেওয়ার হুমকি দেন। এ বক্তব্যের অর্থ জানতে চাইলে ওই ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তিনি। তবে ওই ব্যক্তির সাংগঠনিক পদ-পদবি বা পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
সামান্তা শারমিন জানান, এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। তিনি দলটির সাবেক যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered