প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
পাথরঘাটায় সিডরে নিহতদের স্মরণে স্মরণসভা ও গণস্বাক্ষর কর্মসূচি | দৈনিক শেষকথা

পাথরঘাটা প্রতিনিধি: ২০০৭ সালের ১৫ নভেম্বর উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরে নিহত ও নিখোঁজদের স্মরণে বরগুনার পাথরঘাটায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার বিকেলে পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরে সিডর স্মৃতিফলকের সামনে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। স্মরণসভায় সিডরের ভয়াবহতা ও উপকূলের মানুষের দুর্ভোগ নিয়ে আলোচনা করেন সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, সমাজসেবক মহিউদ্দীন এসমে, প্রবীণ সমাজকর্মী মেহেদী সিকদার এবং পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারী সাংবাদিক ও কলামিস্ট শফিকুল ইসলাম খোকন। এ সময় সিডর স্মরণে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। পরে ঘূর্ণিঝড় সিডরে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered