প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
বরগুনায় ইনোভেটিভ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মানবতার দেয়াল’

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইনোভেটিভ ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে জেলার ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে চালু করা হয়েছে ‘মানবতার দেয়াল’
‘অপ্রয়োজনীয় পোশাক রেখে যান, প্রয়োজনীয় পোশাক নিয়ে যান’—এই মানবিক স্লোগানকে সামনে রেখে উদ্যোগটির মাধ্যমে সামর্থ্যবান মানুষ তাঁদের অব্যবহৃত পোশাক রেখে যেতে পারবেন এবং অসহায় ও প্রয়োজনীয় ব্যক্তিরা সেখান থেকে নিজেদের পছন্দমতো পোশাক সংগ্রহ করতে পারবেন। মানবতার দেয়াল স্থাপনের স্থানগুলো হলো—সদরঘাট কেন্দ্রীয় মসজিদ, লেক পার্ক, কলেজ রোড মসজিদ সংলগ্ন এলাকা, বটতলা মোড়, থানাপাড়া মসজিদ সংলগ্ন এলাকা এবং বরগুনা সদর হাসপাতাল। এই উদ্যোগ বাস্তবায়নে স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট আবদুল ওয়াসী মতিন। পাশাপাশি বিশিষ্ট সমাজসেবক ও জেলা যুবদলের জাহিদ হোসেন মোল্লা এ মানবিক কার্যক্রমের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেছেন। উদ্যোক্তারা মনে করেন, সমাজের বিত্তবান ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় মানবতার দেয়াল অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করবে।
একটি অপ্রয়োজনীয় পোশাকই হতে পারে কারও মুখের হাসির কারণ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered