প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
পাথরঘাটায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ভুতাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার (১৫ নভেম্বর ২০২৬)- জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার হাওলাদার এবং পাথরঘাটা শিক্ষক সমিতির সভাপতি নেছার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার সেলিম মাহমুদ। সভায় বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব প্রতিরোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা এসব সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর-কিশোরী ও নারীর অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered