প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 15, 2026 ইং
আমতলী নতুন বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন: সুজন সভাপতি, ফরিদ সম্পাদক

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার নতুন বাজার ব্যবসায়ী সমিতির তৃতীয় মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সুজন মৃধা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদ মুন্সী। প্রথমবারের মতো কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র আমতলীর নতুন বাজার ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত। কুয়াকাটা পর্যটনকেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর, তাপবিদ্যুৎকেন্দ্র, মহিপুর মৎস্যবন্দরসহ আশপাশের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যে বাজারটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে নতুন বাজার ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠিত হয়। নতুন কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered