প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
পাথরঘাটায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

পাথরঘাটা প্রতিনিধি: শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার প্রচার ও সমন্বয় বিভাগের মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার হাওলাদার ও পাথরঘাটা শিক্ষক সমিতির সভাপতি নেছার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।
বৈঠকে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, নারীশিক্ষার প্রসার, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, গুজব সম্পর্কে সচেতনতা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered