প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
বরগুনায় ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ মো. আশিকুর রহমান হৃদয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আবদুল হাইয়ের নেতৃত্বে পুলিশের একটি দল বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খারাকান্দা এলাকার আবদুল কাদের সিকদার সড়কে জনৈক মিল্লাত সিকদারের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বরগুনা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আশিকুর রহমান বরগুনা পৌরসভার দিঘীর পাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জেলাজুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বরগুনা জেলা পুলিশ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered