প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
পাথরঘাটায় সাইক্লোন শেল্টারে সুপেয় পানির সংকট নিরসনে NSS ও ব্র্যাকের সমন্বিত উদ্যোগ

পাথরঘাটা প্রতিনিধি: দুর্যোগকালীন সময়ে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠা (PROTISTHAA) প্রকল্পের আওতায় নজরুল স্মৃতি সংসদ (NSS) ব্র্যাকের সঙ্গে সহযোগিতামূলক সমন্বয়ের মাধ্যমে বরগুনার পাথরঘাটা উপজেলার প্রকল্পভুক্ত চারটি সাইক্লোন শেল্টারে বিদ্যমান পানির সংকট নিরসনের বিষয়ে আলোচনা করেছে। আলোচনায় দুর্যোগকালীন সময়ে আশ্রয়গ্রহণকারীদের জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয় গুরুত্ব পায়। এ লক্ষ্যে সমস্যা সমাধানে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা কামনা করে NSS-PROTISTHAA প্রকল্পের পক্ষ থেকে ব্র্যাকের কাছে একটি আনুষ্ঠানিক সহযোগিতাপত্র প্রদান করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ সমন্বিত উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্যোগের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের নিরাপদ পানির সংকট অনেকাংশে লাঘব হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered