প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
বরগুনায় অজ্ঞাতস্থান থেকে নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী অঙ্গ সংগঠন যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে!
গত ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয় বলে জানা গেছে!
তবে কর্মসূচিটি কোথায় এবং কারা আয়োজন করেছেন এবং এতে কারা অংশগ্রহণ করেছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি! প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অজ্ঞাত স্থান থেকে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে---
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered