প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবাপ্রাপ্তি সহজীকরণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বহু-পক্ষীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে Concern Worldwide-এর সহযোগিতায় আরএমএনসিএএইচ (RMNCAH) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সভায় প্রকল্পের কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা।
বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সমন্বিত উদ্যোগ ও কার্যকর যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। এ সময় স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered