প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 11, 2026 ইং
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত | Seshkatha News

‘
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: গত বুধবার (১১ নভেম্বর ২০২৬)- সকালে জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এবং সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন ও বরগুনা সাইক্লিং কমিউনিটির সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়। সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার -
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, লোকবেতারের পরিচালক ও প্রবীণ সাংবাদিক মনির হোসেন কামাল এবং সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবীরা। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করেন। পরে পৌর নাথপট্টি লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered