প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাসুম শেখ ওরফে কুড়ু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের আবাসন প্রকল্পের ১১ নম্বর ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তার মাসুম শেখ উপজেলার জাফরখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
বামনা থানার ওসি ফারুক হোসেন খান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered