প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোনসহ গোপাল বৈরাগী (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার (৮ নভেম্বর ২০২৬) বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা মৎস্য অধিদপ্তরের পশ্চিম পাশের বালুর মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেটে থাকা চা পাতার প্যাকেট থেকে বিশেষ কায়দায় লুকানো ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত গোপাল বৈরাগী বরগুনা পৌরসভার থানা পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered