প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: নিজস্ব শ্রেণিকক্ষ নেই, নেই শিক্ষকদের বসার উপযুক্ত ব্যবস্থাও। বাধ্য হয়ে অন্য বিদ্যালয়ের খোলা বারান্দায় পাঠদান চলছে বরগুনা সদর উপজেলার পুরাকাটা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর। ২০২০ সালে ৮০ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হলেও পাঁচ বছরেও শেষ হয়নি কাজ। ইতোমধ্যে ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে ৪০ লাখ ৭০ হাজার টাকা। বারবার কাজ শুরু ও বন্ধের কারণে ভবনটি পড়ে রয়েছে অর্ধসমাপ্ত অবস্থায়। নির্মাণকাজের ধীরগতি, ঠিকাদারদের দায়িত্বহীনতা এবং প্রকৌশল বিভাগের তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
প্রধান শিক্ষকের অভিযোগ, নির্মিত অংশের বিভিন্ন স্থানে ভাঙনও দেখা দিয়েছে। এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী জানিয়েছেন, ঠিকাদারকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। ঠিকাদার আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered