প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা

বরগুনা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরগুনা সরকারি কলেজ শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয়তাবাদী চেতনা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ঐক্য, আদর্শ ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করে ছাত্রদলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা সভায় উপস্থিত অতিথি, নেতাকর্মী ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered