প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত!

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ১১৩ নম্বর দক্ষিণ মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডাব পাড়তে গিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুল জব্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীর নাম দূর্জয়। সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জানা যায়, গত (১ অক্টোবর ২০২৬) সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জব্বার ও আঞ্জুমান আরা হেপী শিক্ষার্থী দূর্জয়কে নারিকেল গাছে উঠে ডাব পাড়তে বাধ্য করেন। এ সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় সে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered