প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স

বরগুনা জেলা প্রতিনিধি: জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা, আইসিটি ও উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার বিভাগ, বরগুনা) অনিমেষ বিশ্বাস। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল।
আগামী ৯ থেকে ১১ নভেম্বর ২০২৬- পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্সের আয়োজনের কথা রয়েছে। এতে বরগুনা জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে এবং বরগুনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered