প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা শহরের পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনে দায়িত্বরত সদস্যরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered