প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2026 ইং
আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২!

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার মো. লোকমান মোল্লা (৪৫), আমতলী উপজেলার ঘটখালী গ্রামের আজহার মোল্লার ছেলে। তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্যদিকে, দক্ষিণ ঘোপখালী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে মো. জিয়া হাওলাদারকে (৩২) ৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered